Skip to main content
২ আশ্বিন ১৪৩৩
শনিবার · ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনুপূর্বী আনুপূর্বী
অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে
আসন্ন অনুষ্ঠান 20 Sep 2026
EXPLORING CRITICAL LIVES: FERNANDO PESSOA AND PHILOSOPHY
Dr. Bartholomew Ryan
লেখা পাঠান
ঋক অমৃত-র কবিতা
5 মিনিট পাঠ

ঋক অমৃত-র কবিতা

বাহ্য আচার ও প্রতীকের বলির আড়ালে যে আত্মশুদ্ধির সাধনা নিহিত, এই কবিতা সেই প্রশ্নই উত্থাপন করে। কাম, ক্রোধ, মোহ, লোভ ও মাৎসর্যকে আত্মপশুবৃত্তির প্রতীক হিসেবে চিহ্নিত করে কবি শেষ পর্যন্ত বাহ্যিক বলির সীমা অতিক্রম করে আত্মসমর্পণের দিকে নিয়ে যান—সত্যিকারের বলি অন্য কিছুর নয়, নিজেরই।
Amritanath Bhattacharya
আশ্বিন ১৪৩৩
অক্ষরের মাপ:
শেয়ার ও ফিড: RSS
কবিতা

দোসর উদান

কামের প্রতীক পাঁঠা, ক্রোধের মহিষ
আত্মপশুবৃত্তিরূপে বায়ুর হদিশ

মাৎসর্য মোহ লোভ এবং কারণ
অবধ্যকে বধ কর, হিংসা বারণ
মোহকে চিনবে কলা, আখ চেনো লোভ
সামগ্রী বাজারজাত হলেই বিক্ষোভ

মাৎসর্য বলি হবে সুপুরি প্রচার
পাদ্য-অর্ঘ্য-ধূপ-দীপে ষোড়শোপচার!
চালকুমড়ো প্রতীকে বলি দেবে মদ
অতএব লাভ হবে ইন্দ্রদেবপদ।।

তাতেও হয়নি লাভ, কেমন সাধক
আত্মপদলাভে আর কী আছে বাধক?

আসলে দিয়েছ বলি, বলেছি যাকেই
দাওনি নিজেকে বলি, পূরকে-কুম্ভকে
বৈশাখ, ১৪৩১
গুরুত্বপূর্ণ ঘোষণা এখানে প্রকাশিত লেখক, অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের বক্তব্য ও মতামত একান্তই তাঁদের নিজস্ব। এসব বক্তব্য বা মতামত Poorvam-এর নীতি, অবস্থান বা মতামতকে প্রতিফলিত করে না।
স্বত্ব ও লাইসেন্স: এই রচনাটি Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International (CC BY-NC-ND 4.0) লাইসেন্সের আওতায় প্রকাশিত। মূল লেখকের নাম ও ‘আনুপূর্বী’ পত্রিকার সূত্র উল্লেখ সাপেক্ষে অবাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত।
creative commons

আমরা তথ্যের অবাধ মুক্ত প্রবাহে বিশ্বাসী

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইনে বা প্রিন্টে পুনঃপ্রকাশ করুন।

Amritanath Bhattacharya
লেখক পরিচিতি
পূর্ণাঙ্গ প্রোফাইল ও রচনাবলি →

Amritanath Bhattacharya

Rik Amrit is not a mere pseudonym; it embodies the essence of Amritanath. His journey spans diverse experiences—from the simplicity of a chulha to the grandeur of stage lights, from communism to the sacred reverence of Kamakhya. To him, the world is a mirror of language, and he firmly believes that "once a word is written on paper, it can never return to the pen." Varanasi is the city closest to his heart, the Mahābhārata is his treasured book, and Yama is his favorite poet.

As a scholar dedicated to reviving and contextualizing Indian Knowledge Systems (IKS) for contemporary audiences, his work bridges millennia of wisdom with modern understanding through Nāṭyaśāstra, Rasa theory, and Vedic traditions.

আরও পড়ুন