Skip to main content
২৩ কার্তিক ১৪৩৩
সোমবার · ৯ নভেম্বর ২০২৬
আনুপূর্বী বাংলা
✦ অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে ✦
আসন্ন অনুষ্ঠান 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
লেখা পাঠান
RSS Feed
নিবন্ধ বিভাগ • 8টি প্রকাশিত রচনা

নিবন্ধ

প্রবন্ধ, গল্প, কবিতা, অনুবাদ, ধারাবাহিক, ভ্রমণ, সাক্ষাৎকার ও সমালোচনার সম্ভার।

মোট 8টি রচনা প্রকাশিত
সক্রিয় ফিল্টার: বিভাগ: নিবন্ধ সব মুছুন

রচনার সম্ভার

'পুনা চুক্তি': প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও জাতীয় সংহতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ বাংলা উন্মুক্ত
নিবন্ধ 13 মিনিট

'পুনা চুক্তি': প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও জাতীয় সংহতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ

১৯৩২ সালের পুনা চুক্তি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও সাংবিধানিক সুরক্ষার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রবন্ধে Round Table Conference, Communal Award এবং পৃথক বনাম যৌথ নির্বাচকমণ্ডলীকে কেন্দ্র করে গান্ধী ও আম্বেডকরের মতপার্থক্য ও শেষ পর্যন্ত সমঝোতার ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে। আম্বেডকর চেয়েছিলেন দলিত শ্রেণীর কার্যকর রাজনৈতিক ক্ষমতায়ন ও সাংবিধানিক সুরক্ষা; গান্ধী গুরুত্ব দিয়েছিলেন সামাজিক সংহতি ও হিন্দু সমাজের ঐক্যে। পরবর্তী ভারতীয় সংবিধানে সংরক্ষণ ও প্রতিনিধিত্বের কাঠামো বোঝার ক্ষেত্রেও চুক্তিটির গুরুত্ব অনস্বীকার্য। সমকালীন SC/ST সুরক্ষা-সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে প্রবন্ধটি সামাজিক ন্যায় ও সামাজিক সংহতির ভারসাম্যের প্রশ্নটি পুনরায় উত্থাপন করেছে।

Rakesh Das Oct 4, 2026
দুর্গাপূজা– অন্তর্লীন ভাবনা বাংলা উন্মুক্ত
নিবন্ধ 17 মিনিট

দুর্গাপূজা– অন্তর্লীন ভাবনা

বর্তমানে সর্বাপেক্ষা প্রচলিত কল্পারম্ভ হল ষষ্ঠ্যাদিকল্পারম্ভ। শারদীয়া দুর্গাপূজার বিধি বিধান বিশিষ্ট। ষষ্ঠীতিথির সন্ধ্যাবেলাতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়। দেবী বিল্বশাখাবাসিনী অর্থাৎ, বেলগাছের ডালে তাঁর অধিষ্ঠান। নিয়ম অনুযায়ী যারা দুর্গাপূজা করবেন তাদের দুর্গাপূজার জন্য নির্দিষ্ট একটি বেলগাছ রাখা কর্তব্য। সেই বৃক্ষের মূল পরিষ্কার করে গোবর ইত্যাদি লিপ্ত করে সেখানে বোধনের ঘট স্থাপন করা হয়। তার পরে এই বেলগাছের পূজা করা হয়।

Rakesh Das Oct 4, 2026
মহামহোপাধ্যায় আর কৃষ্ণমূর্তি শাস্ত্রী : পাণ্ডিত্য, বিনয় এবং ছাত্রবাৎসল্যের মেলবন্ধনে রচিত এক মহাজীবন বাংলা উন্মুক্ত
নিবন্ধ 9 মিনিট

মহামহোপাধ্যায় আর কৃষ্ণমূর্তি শাস্ত্রী : পাণ্ডিত্য, বিনয় এবং ছাত্রবাৎসল্যের মেলবন্ধনে রচিত এক মহাজীবন

এই স্মৃতিচারণে অদ্বৈত বেদান্তের বিশিষ্ট পণ্ডিত, মাদ্রাজ সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মহামহোপাধ্যায় আর কৃষ্ণমূর্তি শাস্ত্রীর সঙ্গে লেখকের ছাত্রজীবনের নিবিড় স্মৃতি উঠে এসেছে। বেলুড়ের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে তাঁর ক্লাস, অসাধারণ পাণ্ডিত্য, সহজ-সরল শিক্ষাদান পদ্ধতি, বিনয় ও ছাত্রদের প্রতি স্নেহের স্মৃতি থেকে শুরু করে চেন্নাই ও থেনিতে তাঁর কাছে অধ্যয়নের অভিজ্ঞতা পর্যন্ত নানা ব্যক্তিগত মুহূর্ত এই স্মৃতিচারণের মূল বিষয়।

Vivek Karmakar Oct 1, 2026
বন্দে মাতরম : একটি বিতর্ক বাংলা উন্মুক্ত
নিবন্ধ 19 মিনিট

বন্দে মাতরম : একটি বিতর্ক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বন্দে মাতরম' রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার সারা দেশে বড় অনুষ্ঠান করেছেন এবং একটি নির্দেশিকাও জারি হয়েছে যে, সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত 'জনগণমন'-এর আগেই 'বন্দে মাতরম' গাইতে হবে। এই নিয়ে সংসদে বিতর্কও হয়েছে। বিতর্ক সব সময়ই স্বাস্থ্যকর, যদি তা গঠনমূলক ও শুভবুদ্ধিজাত হয়। প্রসঙ্গত, ২৮ জানুয়ারি ২০২৬ কেন্দ্রীয় সরকার 'বন্দে মাতরম'-এর বাদ দেওয়া চারটি স্তবককে পুনরায় সংযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছেন। এই সিদ্ধান্তই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু।

Sudhir Dutta Oct 1, 2026
বাঙালির দুর্গোৎসব বাংলা উন্মুক্ত
নিবন্ধ 17 মিনিট

বাঙালির দুর্গোৎসব

প্রবন্ধটিতে বাংলার দুর্গাপূজার ইতিহাস, ঐতিহ্য ও সময়ের সঙ্গে তার বিবর্তন তুলে ধরা হয়েছে। প্রাচীন দেবী-আরাধনা ও দেবীমাহাত্ম্য থেকে শুরু করে বাংলায় দুর্গাপূজার বিকাশ, বনেদি বাড়ির পূজা, বারোয়ারি ও সর্বজনীন দুর্গোৎসব, আধুনিক থিম পুজো এবং UNESCO-র স্বীকৃতি—বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচিত হয়েছে।

Amiya Kumar Das Sep 30, 2026
মহিষাসুরমর্দিনী ও বাঙালির মহালয়া বাংলা উন্মুক্ত
নিবন্ধ 11 মিনিট

মহিষাসুরমর্দিনী ও বাঙালির মহালয়া

মহালয়ার ভোর, বাঙালির আবেগ এবং ‘মহিষাসুরমর্দিনী’-র দীর্ঘ ইতিহাস নিয়ে এই প্রবন্ধ। বাণীকুমার, পঙ্কজকুমার মল্লিক ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অবদানের পাশাপাশি ১৯৭৬ সালে অনুষ্ঠানটি বন্ধ হওয়া ও শ্রোতাদের প্রতিক্রিয়ার কথাও এখানে তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত কীভাবে ‘মহিষাসুরমর্দিনী’ বাঙালির দুর্গোৎসবের সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে, সেটিই প্রবন্ধের মূল বিষয়।

Amiya Kumar Das Sep 30, 2026
তসলিমা নাসরিন : ফিরে দেখা, নতুন কথা বাংলা উন্মুক্ত
নিবন্ধ 19 মিনিট

তসলিমা নাসরিন : ফিরে দেখা, নতুন কথা

তসলিমা নাসরিন সেই সময় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসিকা। প্রতিদিন হাসপাতালে আক্রান্ত হিন্দু মানুষ আসতে থাকেন। তসলিমা তাদের চিকিৎসা করেন। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে থাকে এর ভয়াবহতা। চিকিৎসা করার পাশাপাশি তিনি আহত, ধর্ষিত মানুষগুলির সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন। পুরোনো ঢাকার অলিগলি থেকে ‘একতা’, ‘সংবাদ’, ‘আজকের কাগজ’, ‘ভোরের কাগজ’ প্রভৃতি পত্রিকার পুরোনো সংখ্যা খুঁজে বের করেন। এই পত্রিকাগুলিতে এই ভয়াবহ দাঙ্গার বিবরণ প্রামাণ্য ভাবে উপস্থাপিত হয়েছিল। হিন্দুদের উপর প্রবল অত্যাচারের বিবরণ ছাপা হয়েছিল। তসলিমা এই বিবরণ ও নিজের অভিজ্ঞতার আধারে লিখতে শুরু করেন উপন্যাস ‘লজ্জা’।

Rakesh Das Sep 20, 2026
বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির সেকাল একাল বাংলা উন্মুক্ত
নিবন্ধ 14 মিনিট

বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির সেকাল একাল

আধুনিক বাংলার রাজনৈতিক ইতিহাসে সাম্প্রদায়িকতার বিকাশ কোনো আকস্মিক ঘটনার ফল নয়; ঔপনিবেশিক নীতি, রাজনৈতিক স্বার্থ, পরিচয়ভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক মেরুকরণ এবং নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে তা ক্রমশ গভীর হয়েছে। ঊনবিংশ শতকের বৌদ্ধিক বিতর্ক থেকে শুরু করে মুসলিম লীগের উত্থান, বেঙ্গল প্যাক্ট, ১৯৪৬-এর কলকাতা ও নোয়াখালির দাঙ্গা এবং দেশভাগ—এই দীর্ঘ পর্ব বাংলার সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। স্বাধীনতার পরেও ভোটব্যাংক-কেন্দ্রিক রাজনীতি ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে সেই দ্বন্দ্ব নতুন রূপে অব্যাহত থাকে। এই ইতিহাসের মূল শিক্ষা—তুষ্টীকরণ নয়, সমান আইন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও নৈতিক শাসনের ভিত্তিতেই বহুত্ববাদী সমাজের স্থায়িত্ব সম্ভব।

Rakesh Das Sep 10, 2026