Skip to main content
২ আশ্বিন ১৪৩৩
শনিবার · ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনুপূর্বী আনুপূর্বী
অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে
আসন্ন অনুষ্ঠান 20 Sep 2026
EXPLORING CRITICAL LIVES: FERNANDO PESSOA AND PHILOSOPHY
Dr. Bartholomew Ryan
লেখা পাঠান
দশমহাবিদ্যা
10 মিনিট পাঠ

দশমহাবিদ্যা

কেষ্ট বলে গেছে
শ্রেষ্ঠ কথাগুলি !
বেশ তো শোনো বলি
বিদ-দা ব্রজবুলি
Rahul Bid
লেখক
আশ্বিন ১৪৩৩
অক্ষরের মাপ:
শেয়ার ও ফিড: RSS
কবিতা


অগ্নি সুস্বাদু
ভগ্নি তারও চেয়ে
লগ্নি বেড়ে যায়
আখেরে তাকে পেয়ে

বসতি ছারখার
অসতী এসো বুকে
শতটি গ্রাম দেব
বদলে বন্ধুকে

শিশ্ন রোদ্দুরে
উষ্ণ চারিদিক
প্রশ্ন করা মন
প্রত্নতাত্ত্বিক

বুদ্ধ হাসে রোজ
যুদ্ধ বারোমাস
রুদ্ধ দলে দলে
ছন্দ কাটে ঘাস

আর্ত সারা দেশ
পারতো বেঁচে যেতে
শর্ত একটাই
আত্ম বেচে খেতে...

মুক্ত তরবারি
যুক্ত কারবার
ভুক্তভোগী মালা
ছিন্নমস্তার

উৎস হারিয়েছি
সূত্র খুঁজে পেতে
পুত্র হারিয়েছি
ভিন্ন জনমতে

কোনটা ঠিক ভুল
মনটা খুঁজে মরে
কুণ্ঠা কাছে এসে
কণ্ঠ চেপে ধরে

খণ্ড সংঘাত
অণ্ড কোষে কোষে
মুণ্ড কাটা জিভ
ব্যক্তিরস চোষে
১০
অস্ত ঠিকই যাবে
মস্ত শুঁড়িখানা
সুস্থ স্বপ্নের
হাতটা ছাড়ছি না
হালটা ছাড়ছি না
কোনটা ঠিক ভুল
মনটা খুঁজে মরে
কুণ্ঠা কাছে এসে
কণ্ঠ চেপে ধরে
গুরুত্বপূর্ণ ঘোষণা এখানে প্রকাশিত লেখক, অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের বক্তব্য ও মতামত একান্তই তাঁদের নিজস্ব। এসব বক্তব্য বা মতামত Poorvam-এর নীতি, অবস্থান বা মতামতকে প্রতিফলিত করে না।
স্বত্ব ও লাইসেন্স: এই রচনাটি Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International (CC BY-NC-ND 4.0) লাইসেন্সের আওতায় প্রকাশিত। মূল লেখকের নাম ও ‘আনুপূর্বী’ পত্রিকার সূত্র উল্লেখ সাপেক্ষে অবাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত।
creative commons

আমরা তথ্যের অবাধ মুক্ত প্রবাহে বিশ্বাসী

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইনে বা প্রিন্টে পুনঃপ্রকাশ করুন।

Rahul Bid
লেখক পরিচিতি
পূর্ণাঙ্গ প্রোফাইল ও রচনাবলি →

Rahul Bid

শূন্য দশকের একজন গুরুত্বপূর্ণ কবি। পেশায় শিক্ষক। প্রথম কবিতার বই জীবন ফার্মেসি। বাড়ি সিউড়ী, বীরভূম।

আরও পড়ুন