Skip to main content
২৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার · ১০ নভেম্বর ২০২৬
আনুপূর্বী বাংলা
✦ অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে ✦
আসন্ন অনুষ্ঠান 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
লেখা পাঠান
RSS Feed
রচনার সমগ্র সংকলন • 47টি প্রকাশিত রচনা

আনুপূর্বী — সব রচনা ও প্রবন্ধ

প্রবন্ধ, গল্প, কবিতা, অনুবাদ, ধারাবাহিক, ভ্রমণ, সাক্ষাৎকার ও সমালোচনার সম্ভার।

মোট 47টি রচনা প্রকাশিত
সক্রিয় ফিল্টার: উন্মুক্ত পাঠ সব মুছুন

রচনার সম্ভার

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৩) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 7 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৩)

আমাদের টার্মিনেটর যন্ত্রটির স্বরূপ বোঝা দরকার। জেরি ম্যান্ডার তাঁর বইটির গোড়াতেই (The Capitalism Papers) একটি কাল্পনিক প্রশ্নোত্তরের সাহায্যে চমৎকারভাবে সেটা বুঝিয়েছেন। আমি সেই অংশটিই, হুবহু অনুবাদ না ক'রে সারসংক্ষেপ শোনাব। প্রশ্ন এই যে ব্যবসাবাণিজ্য মানেই কি পুঁজিতন্ত্র? নিশ্চয়ই তা নয়, ব্যবসাবাণিজ্য হাজার হাজার বছর আগেও ছিল, পুঁজিতন্ত্র আধুনিক মানুষের আবিষ্কার।

Debashish tarafdar Oct 28, 2026
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ২) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 9 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ২)

শুধু অসাম্য, দারিদ্র্য, আর্থিক শোষণ নয়, দেখা গেল যে-প্রাণসঙ্ঘের আমরা পরস্পর-নির্ভরশীল অংশ, সেই ধরিত্রীই পুঁজিতন্ত্রের সীমাহীন দোহনে রুগ্না, আশুমৃত্যুর অপেক্ষায়। শুধু এও নয়। দেখলাম, এই ব্যবস্থা মানুষকে প্রতিদিন দেহে-মনে-পরাণে-আত্মায় ছিবড়ে করছে, বিকৃত করছে, অসুন্দর ও অমানুষ করছে। যন্ত্র করছে। যন্ত্রের ঐ টার্মিনেটারের যেমন-কোন শুভাশুভ নেই, কোন শ্রী-বিশ্রী নেই, সুখদুঃখ নেই, ভালবাসা নেই, চারপাশে তাকালে, ন্যূনতম অনুভূতি থাকলে, পাঠক, আপনিও এটা দেখতে পান, হয়ত কারণটা স্পষ্ট হয় না।

Debashish tarafdar Oct 28, 2026
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 3 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা)

এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়।

Debashish tarafdar Oct 28, 2026
অচেনা জল, অচেনা রোদের ডায়েরি—ঋক অমৃত -র কবিতা বাংলা উন্মুক্ত
সমালোচনা 4 মিনিট

অচেনা জল, অচেনা রোদের ডায়েরি—ঋক অমৃত -র কবিতা

পূর্ববর্তী বইয়ে (কলেজ স্ট্রিটের চ্যাপলিন), যতদূর মনে পড়ে, ঋক লিখেছিলেন, “আসলে মানুষ যেভাবে মরে, ভাষা তো ঠিক মরে না সেভাবে”। আর এই বইয়ে যে ভাষার প্রসঙ্গ কবি নাম ভূমিকায় রেখেছেন, মনে হয়, তা ঠিক কোনও প্রাদেশিক ভাষা নয় বরং এক আত্মনিরীক্ষা ও চিৎকার করে ওঠা মানবজমিনের মাটির ভাষা।

Shyamsundar Mukhopadhyay Oct 27, 2026
ভয় বাংলা উন্মুক্ত
গল্প 15 মিনিট

ভয়

এক পুরোনো, নিঃসঙ্গ বাড়িতে স্মৃতি, বিষাদ আর না-বলা ভালোবাসার মধ্যে দিন কাটে শুভাশিসের। মুন্নির নিয়মিত আসা তার নিস্তরঙ্গ জীবনে পরিচিত সঙ্গের আশ্বাস জাগায়। কিন্তু এক অপরাহ্ণে মালিনীর গান যেন সেই বাড়ির নৈঃশব্দ্য ও অতীতের দরজা খুলে দেয়। ভালোবাসা, সামাজিক বাধা, হারানোর বেদনা এবং অজানা ভয়ের আবহে শুভাশিস ও মুন্নির সম্পর্ক এক নতুন বাঁকে পৌঁছায়। অতৃপ্ত আত্মার ভয় কি কেবল অলৌকিকের, নাকি দীর্ঘদিনের অপূর্ণ আকাঙ্ক্ষা ও অবদমিত অনুভূতিরই অন্য নাম?

Rupak Mitra Oct 15, 2026
ফাঁদকাটা গাঁয়ের ফাঁদকাটা গল্প বাংলা উন্মুক্ত
গল্প 35 মিনিট

ফাঁদকাটা গাঁয়ের ফাঁদকাটা গল্প

‘ফাঁদকাটা গাঁয়ের ফাঁদকাটা গল্প’ গল্পে রাজীব দত্ত রূপকথার আশ্রয়ে তুলে ধরেছেন ক্ষমতা, লোভ, প্রযুক্তির মোহ এবং লোকায়ত সংস্কৃতির বিলুপ্তির এক আশ্চর্য আখ্যান। গল্পখেকো রানির নির্দেশে চ্যাটানিনো নামের এক যন্ত্র মানুষের মনোযোগ ও কল্পনাকে গ্রাস করে, আর বণিক, পুরোহিত ও মন্ত্রীর সম্মিলিত চক্রান্তে হারিয়ে যেতে থাকে মানুষের মুখে মুখে বেঁচে থাকা গল্প, গান ও স্মৃতি। একসময়ের রূপকথার গ্রাম ক্রমশ হারায় তার প্রকৃতি, প্রাণ ও জাদু। এই বিস্মৃতির বিরুদ্ধে গলু ডাকাত নয় বছর ধরে বুকে আগলে রাখে ফাঁদকাটা গাঁয়ের একটি মাত্র গল্প—যে গল্প মানুষের জীবন, মাটি, ঘাম ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে। রানির সঙ্গে তার চূড়ান্ত মুখোমুখি সংঘর্ষে মুক্তি পায় বন্দি গল্পেরা; তারা পাখি, আলো ও বাতাসের মতো ছড়িয়ে পড়ে দেশে দেশে। বাংলা লোককথার কল্পজগৎ, লিরিকধর্মী ভাষা ও রাজনৈতিক রূপকের মধ্য দিয়ে গল্পটি মৌখিক ঐতিহ্য, সাংস্কৃতিক স্মৃতি এবং মানুষের কল্পনাশক্তির চিরন্তন শক্তিকে উদ্‌যাপন করে।

Rajib Dutta Oct 13, 2026
পঞ্চপ্রয়াগ দর্শনের প্রাপ্তি জীবন দর্শন বাংলা উন্মুক্ত
ভ্রমণ 15 মিনিট

পঞ্চপ্রয়াগ দর্শনের প্রাপ্তি জীবন দর্শন

অরূপ কুমার দে-র ‘পঞ্চপ্রয়াগ দর্শনের প্রাপ্তি জীবন দর্শন’ একটি ভ্রমণকাহিনি, যেখানে উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের প্রাকৃতিক সৌন্দর্য, পৌরাণিক আখ্যান ও আধ্যাত্মিক তাৎপর্য একসূত্রে মিলেছে। বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগের নদীসঙ্গম দর্শনের মধ্য দিয়ে লেখক উপলব্ধি করেন, ভিন্নতা ও বৈপরীত্যের সমন্বয়, অহংবর্জন এবং অন্তর্জগত ও বহির্জগতের মেলবন্ধনই পূর্ণতর জীবনবোধের পথ।

Arup Kumar Dey Oct 13, 2026
রাজীব দত্তের দুটি কবিতা বাংলা উন্মুক্ত
কবিতা 3 মিনিট

রাজীব দত্তের দুটি কবিতা

‘কবি’ ও ‘পরজীবী’ কবিতাদুটি শিল্পসৃষ্টির আত্মত্যাগ, সামাজিক স্বীকৃতির অসারতা, পরনির্ভরতা ও ভণ্ডামির নানা স্বরূপ উন্মোচন করে। ব্যঙ্গ ও রূপকের আশ্রয়ে কবিতাদুটি দেখায়, কীভাবে আত্মস্বার্থে মানুষ সৃষ্টিকে শোষণ করে, তার মহিমাকে খর্ব করে এবং পরিশেষে নিজের ব্যর্থতা আড়াল করতে তাকেই অস্বীকার করে।

Rajib Dutta Oct 13, 2026
বুন মাঞ্চি বাংলা উন্মুক্ত
গল্প 11 মিনিট

বুন মাঞ্চি

উত্তরবঙ্গের এক নির্জন পাহাড়ি জঙ্গলের ফায়ার ওয়াচ টাওয়ারে একা পাহারা দেয় অর্ক। এক ঝড়ের রাতে টাওয়ারের নিচে সে দেখতে পায় এক রহস্যময় কালো অবয়ব। কিছুক্ষণ পর সেই অদৃশ্য সত্তা টাওয়ারের ছাদে উঠে আসে এবং ভেঙে ফেলা জানলা দিয়ে তার লোমশ হাত ঘরের ভেতর ঢুকিয়ে অর্ককে খুঁজতে থাকে। পরদিন বনকর্মীদের কাছ থেকে অর্ক জানতে পারে, বহু বছর আগে একই টাওয়ার থেকে এক পাহারাদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। পাহাড়ি লোককথায় সেই অজানা সত্তার নাম—‘বুন মাঞ্চি’, যে মানুষের গন্ধ শুঁকে তাকে খুঁজে বের করে। প্রাণে বেঁচে গেলেও সেই রাতের আতঙ্ক অর্কের জীবন থেকে আর কখনও মুছে যায় না।

Amiya Kumar Das Oct 13, 2026
'পুনা চুক্তি': প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও জাতীয় সংহতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ বাংলা উন্মুক্ত
নিবন্ধ 13 মিনিট

'পুনা চুক্তি': প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও জাতীয় সংহতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ

১৯৩২ সালের পুনা চুক্তি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও সাংবিধানিক সুরক্ষার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রবন্ধে Round Table Conference, Communal Award এবং পৃথক বনাম যৌথ নির্বাচকমণ্ডলীকে কেন্দ্র করে গান্ধী ও আম্বেডকরের মতপার্থক্য ও শেষ পর্যন্ত সমঝোতার ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে। আম্বেডকর চেয়েছিলেন দলিত শ্রেণীর কার্যকর রাজনৈতিক ক্ষমতায়ন ও সাংবিধানিক সুরক্ষা; গান্ধী গুরুত্ব দিয়েছিলেন সামাজিক সংহতি ও হিন্দু সমাজের ঐক্যে। পরবর্তী ভারতীয় সংবিধানে সংরক্ষণ ও প্রতিনিধিত্বের কাঠামো বোঝার ক্ষেত্রেও চুক্তিটির গুরুত্ব অনস্বীকার্য। সমকালীন SC/ST সুরক্ষা-সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে প্রবন্ধটি সামাজিক ন্যায় ও সামাজিক সংহতির ভারসাম্যের প্রশ্নটি পুনরায় উত্থাপন করেছে।

Rakesh Das Oct 4, 2026
দুর্গাপূজা– অন্তর্লীন ভাবনা বাংলা উন্মুক্ত
নিবন্ধ 17 মিনিট

দুর্গাপূজা– অন্তর্লীন ভাবনা

বর্তমানে সর্বাপেক্ষা প্রচলিত কল্পারম্ভ হল ষষ্ঠ্যাদিকল্পারম্ভ। শারদীয়া দুর্গাপূজার বিধি বিধান বিশিষ্ট। ষষ্ঠীতিথির সন্ধ্যাবেলাতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়। দেবী বিল্বশাখাবাসিনী অর্থাৎ, বেলগাছের ডালে তাঁর অধিষ্ঠান। নিয়ম অনুযায়ী যারা দুর্গাপূজা করবেন তাদের দুর্গাপূজার জন্য নির্দিষ্ট একটি বেলগাছ রাখা কর্তব্য। সেই বৃক্ষের মূল পরিষ্কার করে গোবর ইত্যাদি লিপ্ত করে সেখানে বোধনের ঘট স্থাপন করা হয়। তার পরে এই বেলগাছের পূজা করা হয়।

Rakesh Das Oct 4, 2026