বাংলা
উন্মুক্ত
গল্প
18 মিনিট
ঘূর্ণিঝড় আয়লার পর সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের জীবন সম্পূর্ণ বদলে যায় মিনতি ও তার পরিবারের। নোনা জলে নষ্ট হয়ে যায় চাষের জমি, হারিয়ে যায় জীবিকার অবলম্বন। তার ওপর স্থানীয় রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ক্রমশ গ্রাস করতে থাকে সাধারণ মানুষের জীবন ও জীবিকা। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় মিনতির স্বামী চন্দন। একসময় তাঁদের অস্তিত্ব, সম্মান ও নিরাপত্তা যখন ভয়াবহ সংকটের মুখে পড়ে, তখন মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি দিতে বাধ্য হয় তারা।
বাংলা
উন্মুক্ত
নিবন্ধ
13 মিনিট
১৯৩২ সালের পুনা চুক্তি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও সাংবিধানিক সুরক্ষার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রবন্ধে Round Table Conference, Communal Award এবং পৃথক বনাম যৌথ নির্বাচকমণ্ডলীকে কেন্দ্র করে গান্ধী ও আম্বেডকরের মতপার্থক্য ও শেষ পর্যন্ত সমঝোতার ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে। আম্বেডকর চেয়েছিলেন দলিত শ্রেণীর কার্যকর রাজনৈতিক ক্ষমতায়ন ও সাংবিধানিক সুরক্ষা; গান্ধী গুরুত্ব দিয়েছিলেন সামাজিক সংহতি ও হিন্দু সমাজের ঐক্যে। পরবর্তী ভারতীয় সংবিধানে সংরক্ষণ ও প্রতিনিধিত্বের কাঠামো বোঝার ক্ষেত্রেও চুক্তিটির গুরুত্ব অনস্বীকার্য। সমকালীন SC/ST সুরক্ষা-সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে প্রবন্ধটি সামাজিক ন্যায় ও সামাজিক সংহতির ভারসাম্যের প্রশ্নটি পুনরায় উত্থাপন করেছে।
বাংলা
উন্মুক্ত
নিবন্ধ
17 মিনিট
বর্তমানে সর্বাপেক্ষা প্রচলিত কল্পারম্ভ হল ষষ্ঠ্যাদিকল্পারম্ভ। শারদীয়া দুর্গাপূজার বিধি বিধান বিশিষ্ট। ষষ্ঠীতিথির সন্ধ্যাবেলাতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়। দেবী বিল্বশাখাবাসিনী অর্থাৎ, বেলগাছের ডালে তাঁর অধিষ্ঠান। নিয়ম অনুযায়ী যারা দুর্গাপূজা করবেন তাদের দুর্গাপূজার জন্য নির্দিষ্ট একটি বেলগাছ রাখা কর্তব্য। সেই বৃক্ষের মূল পরিষ্কার করে গোবর ইত্যাদি লিপ্ত করে সেখানে বোধনের ঘট স্থাপন করা হয়। তার পরে এই বেলগাছের পূজা করা হয়।
বাংলা
উন্মুক্ত
প্রবন্ধ
62 মিনিট
গৌড়ীয় বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্যদেব ভক্তিমার্গের প্রবর্তক ও অবতাররূপে সুপরিচিত, কিন্তু সংস্কৃত সাহিত্যশাস্ত্রে তাঁর পাণ্ডিত্যের দিকটি তুলনায় অনালোচিত। শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত ও চৈতন্যভাগবত-এর বর্ণনা অনুসারে, দিগ্বিজয়ী কেশবভট্টের সদ্যোরচিত গঙ্গাস্তুতি-শ্লোক বিশ্লেষণ করে নিমাই পণ্ডিত তাতে পাঁচটি দোষ (অবিমৃষ্টবিধেয়াংশ, বিরুদ্ধমতিকৃৎ, পুনরাত্ত ও ভগ্নক্রম) এবং পাঁচটি অলঙ্কার (অনুপ্রাস, পুনরুক্তবদাভাস, উপমা, বিরোধাভাস ও অনুমান) নির্দেশ করেছিলেন। এই প্রবন্ধে সাহিত্যদর্পণ ও অলঙ্কারকৌস্তুভ-এর আলোকে সেই বিচার পুনরায় পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে দেখানো হয়েছে যে, ব্যাকরণের অধ্যাপক হিসেবে পরিচিত চৈতন্যদেব অলঙ্কারশাস্ত্রেও গভীর দক্ষতার অধিকারী ছিলেন।
Rakesh Das, Prolay Nandi
Sep 24, 2026
বাংলা
উন্মুক্ত
নিবন্ধ
19 মিনিট
তসলিমা নাসরিন সেই সময় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসিকা। প্রতিদিন হাসপাতালে আক্রান্ত হিন্দু মানুষ আসতে থাকেন। তসলিমা তাদের চিকিৎসা করেন। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে থাকে এর ভয়াবহতা। চিকিৎসা করার পাশাপাশি তিনি আহত, ধর্ষিত মানুষগুলির সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন। পুরোনো ঢাকার অলিগলি থেকে ‘একতা’, ‘সংবাদ’, ‘আজকের কাগজ’, ‘ভোরের কাগজ’ প্রভৃতি পত্রিকার পুরোনো সংখ্যা খুঁজে বের করেন। এই পত্রিকাগুলিতে এই ভয়াবহ দাঙ্গার বিবরণ প্রামাণ্য ভাবে উপস্থাপিত হয়েছিল। হিন্দুদের উপর প্রবল অত্যাচারের বিবরণ ছাপা হয়েছিল। তসলিমা এই বিবরণ ও নিজের অভিজ্ঞতার আধারে লিখতে শুরু করেন উপন্যাস ‘লজ্জা’।
বাংলা
উন্মুক্ত
প্রবন্ধ
63 মিনিট
বেদের প্রমুখ দুইটি অংশ– মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ। বিষয়বস্তুর গাম্ভীর্য অনুসারে বেদের আরও দুইটি ভাগ করা হয়– আরণ্যক এবং উপনিষদ্। বেদের যে অংশে সৃষ্টির মূল সূত্র বা ব্রহ্মতত্ত্ব সম্পর্কে বিস্তারিত চর্চা রয়েছে সেই অংশকে বলা হয় উপনিষদ্। যে অংশে ব্রহ্মতত্ত্ব বা সত্য সাক্ষাৎকারের উপযোগী উপাসনা প্রভৃতির বিস্তারিত চর্চা রয়েছে সেই অংশকে আরণ্যক বলা হয়। মূলতঃ, বনে বা অরণ্যে বসবাসকারী বানপ্রস্থীরা এই উপাসনা অংশের অধ্যয়ন এবং চর্চা করতেন বলে এর নাম দেওয়া হয়েছে আরণ্যক। উপনিষদ এবং আরণ্যক মূলতঃ ব্রাহ্মণেরই অংশ। কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্রে সংহিতা ভাগেও উপনিষদ্ বা ব্রহ্মতত্ত্বের চর্চা থাকলেও মূলতঃ ব্রাহ্মণ অংশেই উপনিষদ্ রয়েছে।
বাংলা
উন্মুক্ত
অনুবাদ
9 মিনিট
বলা হয়, ঋষিরা যা দর্শন করেন সেগুলিই মন্ত্র। সত্যদর্শনের মুহূর্তে বল্লভাচার্যের মুখ থেকে শ্রীভগবানের যে বর্ণনা অনায়াস উদ্গীত হল, সেটিও মন্ত্রোপম। বড় সরল সেই স্তুতি। তাতে শব্দের আড়ম্বর নেই, রূপের চাকচিক্য নেই, অলঙ্কারের ঘনঘটা নেই– আছে কেবল সত্যের সহজ, সরল অভিব্যক্তি। সেজন্যই যুগের পর যুগ ভক্তদের কণ্ঠে কণ্ঠে ঘোরে সেই স্তুতি। এর শব্দ সংযোজনা অত্যন্ত সহজ।
বাংলা
উন্মুক্ত
নিবন্ধ
14 মিনিট
আধুনিক বাংলার রাজনৈতিক ইতিহাসে সাম্প্রদায়িকতার বিকাশ কোনো আকস্মিক ঘটনার ফল নয়; ঔপনিবেশিক নীতি, রাজনৈতিক স্বার্থ, পরিচয়ভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক মেরুকরণ এবং নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে তা ক্রমশ গভীর হয়েছে। ঊনবিংশ শতকের বৌদ্ধিক বিতর্ক থেকে শুরু করে মুসলিম লীগের উত্থান, বেঙ্গল প্যাক্ট, ১৯৪৬-এর কলকাতা ও নোয়াখালির দাঙ্গা এবং দেশভাগ—এই দীর্ঘ পর্ব বাংলার সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। স্বাধীনতার পরেও ভোটব্যাংক-কেন্দ্রিক রাজনীতি ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে সেই দ্বন্দ্ব নতুন রূপে অব্যাহত থাকে। এই ইতিহাসের মূল শিক্ষা—তুষ্টীকরণ নয়, সমান আইন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও নৈতিক শাসনের ভিত্তিতেই বহুত্ববাদী সমাজের স্থায়িত্ব সম্ভব।