Skip to main content
Search
Rakesh Das

Dr Rakesh Das

Associate Professor, Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute

Kolkata, West Bengal, IN

Dr. Rakesh Das is an Associate Professor and Head of the Department of Sanskrit and Philosophy at Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute, Belur Math. His areas of research include Sanskrit grammar, computational…

9 pieces of writing 1 followers

'পুনা চুক্তি': প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও জাতীয় সংহতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ

১৯৩২ সালের পুনা চুক্তি ভারতীয় রাজনৈতিক ইতিহাসে প্রতিনিধিত্ব, সামাজিক ন্যায় ও সাংবিধানিক সুরক্ষার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই প্রবন্ধে Round Table Conference, Communal Award এবং পৃথক বনাম যৌথ নির্বাচকমণ্ডলীকে কেন্দ্র করে গান্ধী ও আম্বেডকরের মতপার্থক্য ও শেষ পর্যন্ত সমঝোতার ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে। আম্বেডকর চেয়েছিলেন দলিত শ্রেণীর কার্যকর রাজনৈতিক ক্ষমতায়ন ও সাংবিধানিক সুরক্ষা; গান্ধী গুরুত্ব দিয়েছিলেন সামাজিক সংহতি ও হিন্দু সমাজের ঐক্যে। পরবর্তী ভারতীয় সংবিধানে সংরক্ষণ ও প্রতিনিধিত্বের কাঠামো বোঝার ক্ষেত্রেও চুক্তিটির গুরুত্ব অনস্বীকার্য। সমকালীন SC/ST সুরক্ষা-সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে প্রবন্ধটি সামাজিক ন্যায় ও সামাজিক সংহতির ভারসাম্যের প্রশ্নটি পুনরায় উত্থাপন করেছে।

Read

দুর্গাপূজা– অন্তর্লীন ভাবনা

বর্তমানে সর্বাপেক্ষা প্রচলিত কল্পারম্ভ হল ষষ্ঠ্যাদিকল্পারম্ভ। শারদীয়া দুর্গাপূজার বিধি বিধান বিশিষ্ট। ষষ্ঠীতিথির সন্ধ্যাবেলাতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়। দেবী বিল্বশাখাবাসিনী অর্থাৎ, বেলগাছের ডালে তাঁর অধিষ্ঠান। নিয়ম অনুযায়ী যারা দুর্গাপূজা করবেন তাদের দুর্গাপূজার জন্য নির্দিষ্ট একটি বেলগাছ রাখা কর্তব্য। সেই বৃক্ষের মূল পরিষ্কার করে গোবর ইত্যাদি লিপ্ত করে সেখানে বোধনের ঘট স্থাপন করা হয়। তার পরে এই বেলগাছের পূজা করা হয়।

Read

শ্রীচৈতন্যদেবের সাহিত্যশাস্ত্রে পাণ্ডিত্য: কেশবভট্টের শ্লোকে পঞ্চদোষ ও পঞ্চালঙ্কার বিচার

গৌড়ীয় বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্যদেব ভক্তিমার্গের প্রবর্তক ও অবতাররূপে সুপরিচিত, কিন্তু সংস্কৃত সাহিত্যশাস্ত্রে তাঁর পাণ্ডিত্যের দিকটি তুলনায় অনালোচিত। শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত ও চৈতন্যভাগবত-এর বর্ণনা অনুসারে, দিগ্বিজয়ী কেশবভট্টের সদ্যোরচিত গঙ্গাস্তুতি-শ্লোক বিশ্লেষণ করে নিমাই পণ্ডিত তাতে পাঁচটি দোষ (অবিমৃষ্টবিধেয়াংশ, বিরুদ্ধমতিকৃৎ, পুনরাত্ত ও ভগ্নক্রম) এবং পাঁচটি অলঙ্কার (অনুপ্রাস, পুনরুক্তবদাভাস, উপমা, বিরোধাভাস ও অনুমান) নির্দেশ করেছিলেন। এই প্রবন্ধে সাহিত্যদর্পণ ও অলঙ্কারকৌস্তুভ-এর আলোকে সেই বিচার পুনরায় পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে দেখানো হয়েছে যে, ব্যাকরণের অধ্যাপক হিসেবে পরিচিত চৈতন্যদেব অলঙ্কারশাস্ত্রেও গভীর দক্ষতার অধিকারী ছিলেন।

Read

তসলিমা নাসরিন : ফিরে দেখা, নতুন কথা

তসলিমা নাসরিন সেই সময় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসিকা। প্রতিদিন হাসপাতালে আক্রান্ত হিন্দু মানুষ আসতে থাকেন। তসলিমা তাদের চিকিৎসা করেন। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে থাকে এর ভয়াবহতা। চিকিৎসা করার পাশাপাশি তিনি আহত, ধর্ষিত মানুষগুলির সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন। পুরোনো ঢাকার অলিগলি থেকে ‘একতা’, ‘সংবাদ’, ‘আজকের কাগজ’, ‘ভোরের কাগজ’ প্রভৃতি পত্রিকার পুরোনো সংখ্যা খুঁজে বের করেন। এই পত্রিকাগুলিতে এই ভয়াবহ দাঙ্গার বিবরণ প্রামাণ্য ভাবে উপস্থাপিত হয়েছিল। হিন্দুদের উপর প্রবল অত্যাচারের বিবরণ ছাপা হয়েছিল। তসলিমা এই বিবরণ ও নিজের অভিজ্ঞতার আধারে লিখতে শুরু করেন উপন্যাস ‘লজ্জা’।

Read

ব্রাহ্মণের বেদত্ব নিষেধ পরিহার

বেদের প্রমুখ দুইটি অংশ– মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ। বিষয়বস্তুর গাম্ভীর্য অনুসারে বেদের আরও দুইটি ভাগ করা হয়– আরণ্যক এবং উপনিষদ্। বেদের যে অংশে সৃষ্টির মূল সূত্র বা ব্রহ্মতত্ত্ব সম্পর্কে বিস্তারিত চর্চা রয়েছে সেই অংশকে বলা হয় উপনিষদ্। যে অংশে ব্রহ্মতত্ত্ব বা সত্য সাক্ষাৎকারের উপযোগী উপাসনা প্রভৃতির বিস্তারিত চর্চা রয়েছে সেই অংশকে আরণ্যক বলা হয়। মূলতঃ, বনে বা অরণ্যে বসবাসকারী বানপ্রস্থীরা এই উপাসনা অংশের অধ্যয়ন এবং চর্চা করতেন বলে এর নাম দেওয়া হয়েছে আরণ্যক। উপনিষদ এবং আরণ্যক মূলতঃ ব্রাহ্মণেরই অংশ। কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্রে সংহিতা ভাগেও উপনিষদ্ বা ব্রহ্মতত্ত্বের চর্চা থাকলেও মূলতঃ ব্রাহ্মণ অংশেই উপনিষদ্ রয়েছে।

Read

শ্রীবল্লভাচার্য বিরচিত মধুরাষ্টকম্

বলা হয়, ঋষিরা যা দর্শন করেন সেগুলিই মন্ত্র। সত্যদর্শনের মুহূর্তে বল্লভাচার্যের মুখ থেকে শ্রীভগবানের যে বর্ণনা অনায়াস উদ্গীত হল, সেটিও মন্ত্রোপম। বড় সরল সেই স্তুতি। তাতে শব্দের আড়ম্বর নেই, রূপের চাকচিক্য নেই, অলঙ্কারের ঘনঘটা নেই– আছে কেবল সত্যের সহজ, সরল অভিব্যক্তি। সেজন্যই যুগের পর যুগ ভক্তদের কণ্ঠে কণ্ঠে ঘোরে সেই স্তুতি। এর শব্দ সংযোজনা অত্যন্ত সহজ।

Read

বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির সেকাল একাল

আধুনিক বাংলার রাজনৈতিক ইতিহাসে সাম্প্রদায়িকতার বিকাশ কোনো আকস্মিক ঘটনার ফল নয়; ঔপনিবেশিক নীতি, রাজনৈতিক স্বার্থ, পরিচয়ভিত্তিক সংগঠন, সাংস্কৃতিক মেরুকরণ এবং নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে তা ক্রমশ গভীর হয়েছে। ঊনবিংশ শতকের বৌদ্ধিক বিতর্ক থেকে শুরু করে মুসলিম লীগের উত্থান, বেঙ্গল প্যাক্ট, ১৯৪৬-এর কলকাতা ও নোয়াখালির দাঙ্গা এবং দেশভাগ—এই দীর্ঘ পর্ব বাংলার সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। স্বাধীনতার পরেও ভোটব্যাংক-কেন্দ্রিক রাজনীতি ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে সেই দ্বন্দ্ব নতুন রূপে অব্যাহত থাকে। এই ইতিহাসের মূল শিক্ষা—তুষ্টীকরণ নয়, সমান আইন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও নৈতিক শাসনের ভিত্তিতেই বহুত্ববাদী সমাজের স্থায়িত্ব সম্ভব।

Read

Śrī Caitanya Deva as a Connoisseur of Sāhitya Śāstra: A Critical Study of the Pañcadoṣa and Pañcālaṅkāra in Keśava Bhaṭṭa's Verse

Śrī Caitanya Deva, revered in Gauḍīya Vaiṣṇava tradition as the combined manifestation of Śrī Kṛṣṇa and Śrī Rādhā, is widely recognized for his philosophical contributions and devotional movement. This article highlights a less-explored dimension of his genius–his profound mastery of Sāhitya Śāstra (literary theory and poetics)–through a critical examination of his scholarly encounter with the Kashmirian digvijayī scholar Keśava Bhaṭṭa, as detailed in Śrī Caitanya Caritāmṛta and Caitanya Bhāgavata. During their meeting on the banks of the Gaṅgā, Keśava Bhaṭṭa, renowned for his extemporaneous composition (ghaṭikāśataka), composed one hundred verses glorifying the Gaṅgā. Caitanya selected one verse in the Śikharinī metre and subjected it to a masterful critique based on the principles of Alaṅkāraśāstra. He identified five poetic defects (pañcadoṣa)–two instances of avimṛṣṭavidheyāṃśa, viruddhamatikṛt, bhagnakrama, and punarātta–and five literary ornaments (pañcālaṅkāra): anuprāsa (alliteration), punaruktavadābhāsa, upamā (simile), virodhābhāsa (semblance of contradiction), and anumāna (inference). The article provides detailed definitions and textual analysis of each doṣa and alaṅkāra, drawing from authoritative texts like Sāhityadarpaṇa and Alaṅkārakaustubha. It demonstrates how Caitanya’s analysis reveals both the aesthetic strengths and compositional flaws of the verse, underscoring the primacy of doṣa-guṇa vicāra (critical evaluation of defects and merits) in poetic composition. This episode not only affirms Caitanya’s extraordinary erudition in Sanskrit poetics alongside grammar and philosophy but also exemplifies his humility and spiritual magnetism, which ultimately led to Keśava Bhaṭṭa’s surrender. The study thus illuminates Caitanya’s multifaceted brilliance as a consummate connoisseur of Sāhitya Śāstra.

Read

Sādhāraṇīkaraṇa : Underlying Process for Experiencing Rasa

This article examines the concept of sādhāraṇīkaraṇa (generalization) as the indispensable condition for the experience of rasa in classical Indian poetics. While rasa is traditionally regarded as the soul of poetry, its realization requires the dissolution of specific spatial, temporal, and personal associations embedded in poetic elements such as vibhāva, anubhāva, vyabhicāribhāva, and sthāyibhāva. Through the process of generalization, these elements are freed from worldly limitations, allowing the sahṛdaya to experience emotions in a purified, universalized form. The study further argues that sādhāraṇīkaraṇa operates through a distinctive mode of aesthetic cognition that cannot be reduced to ordinary forms of knowledge such as illusion, doubt, or resemblance. By temporarily transcending self–other distinctions and worldly dualities, aesthetic experience approaches a Vedāntic state of non-duality and bliss. Thus, sādhāraṇīkaraṇa is shown to function not merely as a poetic mechanism but as a bridge between aesthetic enjoyment and metaphysical insight.

Read

Bio

ড. রাকেশ দাস সংস্কৃত ও দর্শনের বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও লেখক। তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তাঁর গবেষণার ক্ষেত্র সংস্কৃত ব্যাকরণ, ভাষাতত্ত্ব, দর্শন, বেদান্ত, সংস্কৃত সাহিত্য ও ভারতীয় জ্ঞানপরম্পরা। তিনি একাধিক গ্রন্থের সম্পাদক, অনুবাদক ও রচয়িতা এবং দেশ-বিদেশে বিভিন্ন গবেষণামূলক বক্তৃতা ও আলোচনায় অংশগ্রহণ করেছেন।

Dr. Rakesh Das is an Associate Professor and Head of the Department of Sanskrit and Philosophy at Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute, Belur Math. His areas of research include Sanskrit grammar, computational linguistics, modern Sanskrit literature, Sāṅkhya and Vedānta philosophy, and Hindu rituals. He is an accomplished scholar, author, editor and translator, with numerous publications and invited lectures in India and abroad.

Work

Associate Professor
Sanskrit and Philosophy, Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute

Education

PhD
Sanskrit

Interests

Aesthetics Indian Philosophy Indian Rhetorics.

Languages

[]

IDs

  • Poorvam ID: PV-2026-1610

Contact

rakdas@gmail.com

Publish with Poorvam

Double-blind peer review, open access, and a platform built for Indic scholarship.