Skip to main content
২৩ কার্তিক ১৪৩৩
সোমবার · ৯ নভেম্বর ২০২৬
আনুপূর্বী বাংলা
✦ অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে ✦
আসন্ন অনুষ্ঠান 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
লেখা পাঠান
RSS Feed
Rakesh Das
সাহিত্যিক ও চিন্তক
PID: PV-2026-1610

Rakesh Das

Associate Professor · Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute
লেখক পরিচিতি ও সাহিত্যভাবনা
ড. রাকেশ দাশ সংস্কৃত ও দর্শনের বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও লেখক। তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তাঁর গবেষণার ক্ষেত্র সংস্কৃত ব্যাকরণ, ভাষাতত্ত্ব, দর্শন, বেদান্ত, সংস্কৃত সাহিত্য ও ভারতীয় জ্ঞানপরম্পরা। তিনি একাধিক গ্রন্থের সম্পাদক, অনুবাদক ও রচয়িতা এবং দেশ-বিদেশে বিভিন্ন গবেষণামূলক বক্তৃতা ও আলোচনায় অংশগ্রহণ করেছেন।
মোট 2টি রচনা প্রকাশিত

রচনার সম্ভার

শ্রীচৈতন্যদেবের সাহিত্যশাস্ত্রে পাণ্ডিত্য: কেশবভট্টের শ্লোকে পঞ্চদোষ ও পঞ্চালঙ্কার বিচার বাংলা উন্মুক্ত
প্রবন্ধ 62 মিনিট

শ্রীচৈতন্যদেবের সাহিত্যশাস্ত্রে পাণ্ডিত্য: কেশবভট্টের শ্লোকে পঞ্চদোষ ও পঞ্চালঙ্কার বিচার

গৌড়ীয় বৈষ্ণব সমাজে শ্রীচৈতন্যদেব ভক্তিমার্গের প্রবর্তক ও অবতাররূপে সুপরিচিত, কিন্তু সংস্কৃত সাহিত্যশাস্ত্রে তাঁর পাণ্ডিত্যের দিকটি তুলনায় অনালোচিত। শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত ও চৈতন্যভাগবত-এর বর্ণনা অনুসারে, দিগ্বিজয়ী কেশবভট্টের সদ্যোরচিত গঙ্গাস্তুতি-শ্লোক বিশ্লেষণ করে নিমাই পণ্ডিত তাতে পাঁচটি দোষ (অবিমৃষ্টবিধেয়াংশ, বিরুদ্ধমতিকৃৎ, পুনরাত্ত ও ভগ্নক্রম) এবং পাঁচটি অলঙ্কার (অনুপ্রাস, পুনরুক্তবদাভাস, উপমা, বিরোধাভাস ও অনুমান) নির্দেশ করেছিলেন। এই প্রবন্ধে সাহিত্যদর্পণ ও অলঙ্কারকৌস্তুভ-এর আলোকে সেই বিচার পুনরায় পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে দেখানো হয়েছে যে, ব্যাকরণের অধ্যাপক হিসেবে পরিচিত চৈতন্যদেব অলঙ্কারশাস্ত্রেও গভীর দক্ষতার অধিকারী ছিলেন।

Rakesh Das, Prolay Nandi Sep 24, 2026
ব্রাহ্মণের বেদত্ব নিষেধ পরিহার বাংলা উন্মুক্ত
প্রবন্ধ 63 মিনিট

ব্রাহ্মণের বেদত্ব নিষেধ পরিহার

বেদের প্রমুখ দুইটি অংশ– মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ। বিষয়বস্তুর গাম্ভীর্য অনুসারে বেদের আরও দুইটি ভাগ করা হয়– আরণ্যক এবং উপনিষদ্। বেদের যে অংশে সৃষ্টির মূল সূত্র বা ব্রহ্মতত্ত্ব সম্পর্কে বিস্তারিত চর্চা রয়েছে সেই অংশকে বলা হয় উপনিষদ্। যে অংশে ব্রহ্মতত্ত্ব বা সত্য সাক্ষাৎকারের উপযোগী উপাসনা প্রভৃতির বিস্তারিত চর্চা রয়েছে সেই অংশকে আরণ্যক বলা হয়। মূলতঃ, বনে বা অরণ্যে বসবাসকারী বানপ্রস্থীরা এই উপাসনা অংশের অধ্যয়ন এবং চর্চা করতেন বলে এর নাম দেওয়া হয়েছে আরণ্যক। উপনিষদ এবং আরণ্যক মূলতঃ ব্রাহ্মণেরই অংশ। কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্রে সংহিতা ভাগেও উপনিষদ্ বা ব্রহ্মতত্ত্বের চর্চা থাকলেও মূলতঃ ব্রাহ্মণ অংশেই উপনিষদ্ রয়েছে।

Rakesh Das Sep 20, 2026