Skip to main content
১৫ কার্তিক ১৪৩৩
রবিবার · ১ নভেম্বর ২০২৬
আনুপূর্বী বাংলা
✦ অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে ✦
আসন্ন অনুষ্ঠান 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
লেখা পাঠান
RSS Feed
Amiya Kumar Das
সাহিত্যিক ও চিন্তক
PID: PV-2026-1829

Amiya Kumar Das

লেখক পরিচিতি ও সাহিত্যভাবনা
অমিয় কুমার দাস বাংলা ভাষায় গল্প লিখতে আগ্রহী। রহস্য, অলৌকিকতা ও অজানা ঘটনার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। গল্পের মধ্যে পরিচিত পরিবেশ ও বাস্তব জীবনের আবহের সঙ্গে রহস্যময় ঘটনার মেলবন্ধন ঘটাতে আমি পছন্দ করি। গ্রামবাংলার পরিবেশ, লোকবিশ্বাস এবং মানুষের অজানা অভিজ্ঞতা আমার গল্পের অন্যতম অনুপ্রেরণা।
মোট 2টি রচনা প্রকাশিত

রচনার সম্ভার

বুন মাঞ্চি বাংলা উন্মুক্ত
গল্প 11 মিনিট

বুন মাঞ্চি

উত্তরবঙ্গের এক নির্জন পাহাড়ি জঙ্গলের ফায়ার ওয়াচ টাওয়ারে একা পাহারা দেয় অর্ক। এক ঝড়ের রাতে টাওয়ারের নিচে সে দেখতে পায় এক রহস্যময় কালো অবয়ব। কিছুক্ষণ পর সেই অদৃশ্য সত্তা টাওয়ারের ছাদে উঠে আসে এবং ভেঙে ফেলা জানলা দিয়ে তার লোমশ হাত ঘরের ভেতর ঢুকিয়ে অর্ককে খুঁজতে থাকে। পরদিন বনকর্মীদের কাছ থেকে অর্ক জানতে পারে, বহু বছর আগে একই টাওয়ার থেকে এক পাহারাদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। পাহাড়ি লোককথায় সেই অজানা সত্তার নাম—‘বুন মাঞ্চি’, যে মানুষের গন্ধ শুঁকে তাকে খুঁজে বের করে। প্রাণে বেঁচে গেলেও সেই রাতের আতঙ্ক অর্কের জীবন থেকে আর কখনও মুছে যায় না।

Amiya Kumar Das Oct 13, 2026
অচেনা সেই সুর বাংলা উন্মুক্ত
গল্প 17 মিনিট

অচেনা সেই সুর

বর্ষার সন্ধ্যায় লোডশেডিংয়ের সময় সাধনজেঠু তাঁর জীবনের একটি অলৌকিক ঘটনা শোনান। যুবক বয়সে নদীয়ার শিবপুর গ্রামে হিসাবরক্ষকের কাজ করার সময়, এক বৈশাখী রাতে শিক্ষক ফণীভূষণবাবুর সঙ্গে হরিনাম শুনে ফেরার পথে তাঁরা জলঙ্গী নদীর চরে নীল আলো এবং চারজন রহস্যময়ী নারীকে দেখতে পান। তাঁদের একজনের অলৌকিক গানে আচ্ছন্ন হয়ে দুজনে অজান্তেই গভীর জলে নেমে যান। দূর থেকে হরিনামের সুর ভেসে এলে ঘোর কাটে এবং সাধনবাবু ফণীভূষণবাবুকে ডুবতে থাকা জল থেকে উদ্ধার করেন। পরদিনও সেই অপার্থিব ঘটনার কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি; জীবন এমন কিছু রহস্য বয়ে বেড়ায়, যার সব ব্যাখ্যা হয় না।

Amiya Kumar Das Sep 30, 2026