Skip to main content
২৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার · ১০ নভেম্বর ২০২৬
আনুপূর্বী বাংলা
✦ অতীত ও অনাগত-এর সন্ধিক্ষণে ✦
আসন্ন অনুষ্ঠান 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
লেখা পাঠান
RSS Feed
ধারাবাহিক বিভাগ • 12টি প্রকাশিত রচনা

ধারাবাহিক

প্রবন্ধ, গল্প, কবিতা, অনুবাদ, ধারাবাহিক, ভ্রমণ, সাক্ষাৎকার ও সমালোচনার সম্ভার।

মোট 12টি রচনা প্রকাশিত
সক্রিয় ফিল্টার: বিভাগ: ধারাবাহিক সব মুছুন

রচনার সম্ভার

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 21 মিনিট

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এর অতৎসম শব্দ-সংক্রান্ত বানানবিধির বিভিন্ন অসংগতি, ঐতিহাসিক তথ্যের অপর্যাপ্ত বিবেচনা এবং শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণের সীমাবদ্ধতা এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। পূর্ববর্তী পর্বগুলিতে তৎসম শব্দের বানান নির্ধারণে সংস্কৃত ব্যাকরণের নিয়ম লঙ্ঘনের যে-সমস্ত দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, এই পর্বে তেমনই অতৎসম শব্দের বানান নির্ধারণে অভিধান-প্রণেতাদের সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা হয়েছে।

Srinibash Ghosh Nov 10, 2026
আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 26 মিনিট

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এর বানানবিধিতে তৎসম শব্দের সমাস, প্রত্যয় ও সন্ধি-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের ব্যাকরণগত অসংগতি এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। বিশেষত সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের প্রাতিপদিক ও প্রথমার একবচনের রূপের পার্থক্য, সমাসবদ্ধ শব্দে হ্রস্ব ও দীর্ঘ স্বরের প্রয়োগ, বাংলা প্রত্যয়ের সাহায্যে শব্দগঠন, অভূততদ্ভাবে চ্বি-প্রত্যয়ের ব্যবহার এবং সন্ধি-সমাসের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।

Srinibash Ghosh Nov 10, 2026
আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 18 মিনিট

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি

এই প্রবন্ধে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এর বানানবিধির বিভিন্ন ব্যাকরণগত অসংগতি ও ত্রুটি বিশেষত তৎসম শব্দে হসন্ত-চিহ্নের ব্যবহার ও বর্জন সংক্রান্ত সিদ্ধান্তগুলির সমালোচনামূলক পর্যালোচনা করা হয়েছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হসন্তের ব্যাকরণগত তাৎপর্য, সংস্কৃত প্রাতিপদিক ও প্রত্যয়জাত শব্দের স্বরূপ, সন্ধি-সমাসের নিয়ম এবং ণত্ববিধানের প্রয়োগ।

Srinibash Ghosh Nov 10, 2026
পিটক অধ্যয়ন-প্রসঙ্গ বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 11 মিনিট

পিটক অধ্যয়ন-প্রসঙ্গ

স্থবির নিকায়ের বিভিন্ন শাখার পিটক, তাদের পাঠগত সাদৃশ্য-বৈসাদৃশ্য, বুদ্ধবচনের প্রামাণ্যতা নির্ণয়ে তুলনামূলক অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং মহাযান দর্শনের উৎস অনুসন্ধানে সর্বাস্তিবাদী পিটকের গুরুত্ব এই পর্বের আলোচ্য।

Koyel Bhattacharya Nov 10, 2026
বোধিসত্ত্বচর্যায় প্রবেশের মার্গদর্শক তিন গ্রন্থ বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 15 মিনিট

বোধিসত্ত্বচর্যায় প্রবেশের মার্গদর্শক তিন গ্রন্থ

মহাবস্তু অবদান, অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা ও নাগার্জুনের রত্নাবলীর পর্যালোচনায় বোধিসত্ত্বচর্যার ক্রমবিকাশ, বোধিচিত্তের তাৎপর্য, প্রজ্ঞা ও মহাকরুণার সমন্বয় এবং মহাযানের দার্শনিক ভিত্তির অনুসন্ধান।

Koyel Bhattacharya Nov 2, 2026
মহাসাঙ্ঘিক থেকে মহাযান বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 11 মিনিট

মহাসাঙ্ঘিক থেকে মহাযান

মহাসাঙ্ঘিক-মহাযান দর্শনে বোধিসত্ত্বের করুণা, সংসার-নির্বাণের অদ্বয়তত্ত্ব ও বুদ্ধের লোকোত্তর স্বরূপ বৌদ্ধ ধর্মকে গভীরতর দৃষ্টিকোণ থেকে উপলব্ধির সুযোগ দিয়েছিল। মহাযান ভিন্ন মত নয়, স্থবির নিকায়ের বৈরীও নয়, বরং পরিপূরক।

Koyel Bhattacharya Nov 2, 2026
মহাযানপূর্বে বৌদ্ধের নিকায়ভেদ বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 16 মিনিট

মহাযানপূর্বে বৌদ্ধের নিকায়ভেদ

এই পর্বে বৌদ্ধ নিকায়ভেদের ইতিহাস, সর্বাস্তিবাদ-বিভাজ্যবাদের মতপার্থক্য এবং স্থবির-মহাসাঙ্ঘিক বিতর্কের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হয়েছে মহাযানের উত্থান ও স্বতন্ত্র বোধিসত্ত্বচর্যার আদর্শ।

Koyel Bhattacharya Nov 2, 2026
বৌদ্ধ মন্ত্রনয় কী এবং কেন গুরুত্বপূর্ণ বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 11 মিনিট

বৌদ্ধ মন্ত্রনয় কী এবং কেন গুরুত্বপূর্ণ

বুদ্ধধর্মে মন্ত্র, দেবতা ও তন্ত্রের উপাদান কি কেবল পরবর্তী সংযোজন? প্রাচীন বৌদ্ধশাস্ত্র ও বৈদিক মন্ত্রদর্শনের আলোয় জানুন মহাযান-বজ্রযানের উৎপত্তি, বিবর্তন ও গূঢ় অধ্যাত্মের ইতিহাস।

Koyel Bhattacharya Nov 2, 2026
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৪) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 4 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৪)

বৃদ্ধির এই বাধ্যবাধকতা কি নৈসর্গিক? জীবনের শাশ্বত প্রয়োজন? নাকি পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মৌলিক প্রয়োজন? বৃদ্ধির এই দর্শনকে আমরা মেনে নিয়েছি একমাত্র নিরন্তর প্রচারের ফলে, এবং নিজেদের চিন্তাশক্তির দুর্বলতা হেতু। ব্যবস্থা যারা চালায়, প্রচারক্ষমতা তাদের অপরিসীম, এবং 'বৃদ্ধি' একমাত্র তাদেরই কল্যাণ করে।

Debashish tarafdar Oct 28, 2026
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৩) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 7 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৩)

আমাদের টার্মিনেটর যন্ত্রটির স্বরূপ বোঝা দরকার। জেরি ম্যান্ডার তাঁর বইটির গোড়াতেই (The Capitalism Papers) একটি কাল্পনিক প্রশ্নোত্তরের সাহায্যে চমৎকারভাবে সেটা বুঝিয়েছেন। আমি সেই অংশটিই, হুবহু অনুবাদ না ক'রে সারসংক্ষেপ শোনাব। প্রশ্ন এই যে ব্যবসাবাণিজ্য মানেই কি পুঁজিতন্ত্র? নিশ্চয়ই তা নয়, ব্যবসাবাণিজ্য হাজার হাজার বছর আগেও ছিল, পুঁজিতন্ত্র আধুনিক মানুষের আবিষ্কার।

Debashish tarafdar Oct 28, 2026
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ২) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 9 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ২)

শুধু অসাম্য, দারিদ্র্য, আর্থিক শোষণ নয়, দেখা গেল যে-প্রাণসঙ্ঘের আমরা পরস্পর-নির্ভরশীল অংশ, সেই ধরিত্রীই পুঁজিতন্ত্রের সীমাহীন দোহনে রুগ্না, আশুমৃত্যুর অপেক্ষায়। শুধু এও নয়। দেখলাম, এই ব্যবস্থা মানুষকে প্রতিদিন দেহে-মনে-পরাণে-আত্মায় ছিবড়ে করছে, বিকৃত করছে, অসুন্দর ও অমানুষ করছে। যন্ত্র করছে। যন্ত্রের ঐ টার্মিনেটারের যেমন-কোন শুভাশুভ নেই, কোন শ্রী-বিশ্রী নেই, সুখদুঃখ নেই, ভালবাসা নেই, চারপাশে তাকালে, ন্যূনতম অনুভূতি থাকলে, পাঠক, আপনিও এটা দেখতে পান, হয়ত কারণটা স্পষ্ট হয় না।

Debashish tarafdar Oct 28, 2026
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা) বাংলা উন্মুক্ত
ধারাবাহিক 3 মিনিট

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা)

এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়।

Debashish tarafdar Oct 28, 2026