পিটক অধ্যয়ন-প্রসঙ্গ
স্থবির নিকায়ের বিভিন্ন শাখার পিটক, তাদের পাঠগত সাদৃশ্য-বৈসাদৃশ্য, বুদ্ধবচনের প্রামাণ্যতা নির্ণয়ে তুলনামূলক অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং মহাযান দর্শনের উৎস অনুসন্ধানে সর্বাস্তিবাদী পিটকের গুরুত্ব এই পর্বের আলোচ্য।
निबन्धाः, कथाः, कविताः, अनुवादाः, धारावाहिकाः, संवादाः समालोचनाश्च।
স্থবির নিকায়ের বিভিন্ন শাখার পিটক, তাদের পাঠগত সাদৃশ্য-বৈসাদৃশ্য, বুদ্ধবচনের প্রামাণ্যতা নির্ণয়ে তুলনামূলক অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং মহাযান দর্শনের উৎস অনুসন্ধানে সর্বাস্তিবাদী পিটকের গুরুত্ব এই পর্বের আলোচ্য।
ঘূর্ণিঝড় আয়লার পর সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের জীবন সম্পূর্ণ বদলে যায় মিনতি ও তার পরিবারের। নোনা জলে নষ্ট হয়ে যায় চাষের জমি, হারিয়ে যায় জীবিকার অবলম্বন। তার ওপর স্থানীয় রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ক্রমশ গ্রাস করতে থাকে সাধারণ মানুষের জীবন ও জীবিকা। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় মিনতির স্বামী চন্দন। একসময় তাঁদের অস্তিত্ব, সম্মান ও নিরাপত্তা যখন ভয়াবহ সংকটের মুখে পড়ে, তখন মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি দিতে বাধ্য হয় তারা।
১২০৪-এর বাংলা আর ১৯৫৯-এর তিব্বত, দুই ঘোর কালের আকাশ ছেয়েছে এক মেয়ের এলোকেশ। তেনজিন গ্যাৎসোর অভিভাবিকা পালদেন ল্হামো যিনি, রাঢ়ের এঁদো ডোবার ধারে তিনি তুতুলের কালী। কালের কলনী— মহাকালের লক্ষ্মী।
পুরোনো বন্ধু অরিন্দমের কাছ থেকে বহু বছর পর মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র পায় সাধন। কাজের চাপে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, শেষ পর্যন্ত বিয়ের দিনই সে রওনা দেয় অরিন্দমের বাড়ির উদ্দেশে। দীর্ঘ পথের নানা বাধা পেরিয়ে গভীর রাতে পৌঁছয় এক পুরোনো বনেদি বাড়িতে। সেখানে বিয়ের আনন্দ, সানাইয়ের সুর আর বহুদিনের বন্ধুর উষ্ণ অভ্যর্থনার মধ্যেও সে অনুভব করে এক অস্বাভাবিক শীতলতা। রাতের এক ভয়াবহ ভূমিকম্পে সেই বাড়ির আসল রহস্য তার সামনে প্রকাশ পায়। বন্ধুত্ব, স্মৃতি, অনুশোচনা ও অলৌকিকতার মেলবন্ধনে গড়ে উঠেছে এই রহস্যময় গল্প।
মহাবস্তু অবদান, অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা ও নাগার্জুনের রত্নাবলীর পর্যালোচনায় বোধিসত্ত্বচর্যার ক্রমবিকাশ, বোধিচিত্তের তাৎপর্য, প্রজ্ঞা ও মহাকরুণার সমন্বয় এবং মহাযানের দার্শনিক ভিত্তির অনুসন্ধান।
মহাসাঙ্ঘিক-মহাযান দর্শনে বোধিসত্ত্বের করুণা, সংসার-নির্বাণের অদ্বয়তত্ত্ব ও বুদ্ধের লোকোত্তর স্বরূপ বৌদ্ধ ধর্মকে গভীরতর দৃষ্টিকোণ থেকে উপলব্ধির সুযোগ দিয়েছিল। মহাযান ভিন্ন মত নয়, স্থবির নিকায়ের বৈরীও নয়, বরং পরিপূরক।
এই পর্বে বৌদ্ধ নিকায়ভেদের ইতিহাস, সর্বাস্তিবাদ-বিভাজ্যবাদের মতপার্থক্য এবং স্থবির-মহাসাঙ্ঘিক বিতর্কের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হয়েছে মহাযানের উত্থান ও স্বতন্ত্র বোধিসত্ত্বচর্যার আদর্শ।
বুদ্ধধর্মে মন্ত্র, দেবতা ও তন্ত্রের উপাদান কি কেবল পরবর্তী সংযোজন? প্রাচীন বৌদ্ধশাস্ত্র ও বৈদিক মন্ত্রদর্শনের আলোয় জানুন মহাযান-বজ্রযানের উৎপত্তি, বিবর্তন ও গূঢ় অধ্যাত্মের ইতিহাস।
বৃদ্ধির এই বাধ্যবাধকতা কি নৈসর্গিক? জীবনের শাশ্বত প্রয়োজন? নাকি পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মৌলিক প্রয়োজন? বৃদ্ধির এই দর্শনকে আমরা মেনে নিয়েছি একমাত্র নিরন্তর প্রচারের ফলে, এবং নিজেদের চিন্তাশক্তির দুর্বলতা হেতু। ব্যবস্থা যারা চালায়, প্রচারক্ষমতা তাদের অপরিসীম, এবং 'বৃদ্ধি' একমাত্র তাদেরই কল্যাণ করে।
আমাদের টার্মিনেটর যন্ত্রটির স্বরূপ বোঝা দরকার। জেরি ম্যান্ডার তাঁর বইটির গোড়াতেই (The Capitalism Papers) একটি কাল্পনিক প্রশ্নোত্তরের সাহায্যে চমৎকারভাবে সেটা বুঝিয়েছেন। আমি সেই অংশটিই, হুবহু অনুবাদ না ক'রে সারসংক্ষেপ শোনাব। প্রশ্ন এই যে ব্যবসাবাণিজ্য মানেই কি পুঁজিতন্ত্র? নিশ্চয়ই তা নয়, ব্যবসাবাণিজ্য হাজার হাজার বছর আগেও ছিল, পুঁজিতন্ত্র আধুনিক মানুষের আবিষ্কার।
শুধু অসাম্য, দারিদ্র্য, আর্থিক শোষণ নয়, দেখা গেল যে-প্রাণসঙ্ঘের আমরা পরস্পর-নির্ভরশীল অংশ, সেই ধরিত্রীই পুঁজিতন্ত্রের সীমাহীন দোহনে রুগ্না, আশুমৃত্যুর অপেক্ষায়। শুধু এও নয়। দেখলাম, এই ব্যবস্থা মানুষকে প্রতিদিন দেহে-মনে-পরাণে-আত্মায় ছিবড়ে করছে, বিকৃত করছে, অসুন্দর ও অমানুষ করছে। যন্ত্র করছে। যন্ত্রের ঐ টার্মিনেটারের যেমন-কোন শুভাশুভ নেই, কোন শ্রী-বিশ্রী নেই, সুখদুঃখ নেই, ভালবাসা নেই, চারপাশে তাকালে, ন্যূনতম অনুভূতি থাকলে, পাঠক, আপনিও এটা দেখতে পান, হয়ত কারণটা স্পষ্ট হয় না।
এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়।