পিটক অধ্যয়ন-প্রসঙ্গ
স্থবির নিকায়ের বিভিন্ন শাখার পিটক, তাদের পাঠগত সাদৃশ্য-বৈসাদৃশ্য, বুদ্ধবচনের প্রামাণ্যতা নির্ণয়ে তুলনামূলক অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং মহাযান দর্শনের উৎস অনুসন্ধানে সর্বাস্তিবাদী পিটকের গুরুত্ব এই পর্বের আলোচ্য।
স্থবির নিকায়ের বিভিন্ন শাখার পিটক, তাদের পাঠগত সাদৃশ্য-বৈসাদৃশ্য, বুদ্ধবচনের প্রামাণ্যতা নির্ণয়ে তুলনামূলক অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং মহাযান দর্শনের উৎস অনুসন্ধানে সর্বাস্তিবাদী পিটকের গুরুত্ব এই পর্বের আলোচ্য।
১২০৪-এর বাংলা আর ১৯৫৯-এর তিব্বত, দুই ঘোর কালের আকাশ ছেয়েছে এক মেয়ের এলোকেশ। তেনজিন গ্যাৎসোর অভিভাবিকা পালদেন ল্হামো যিনি, রাঢ়ের এঁদো ডোবার ধারে তিনি তুতুলের কালী। কালের কলনী— মহাকালের লক্ষ্মী।
মহাবস্তু অবদান, অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা ও নাগার্জুনের রত্নাবলীর পর্যালোচনায় বোধিসত্ত্বচর্যার ক্রমবিকাশ, বোধিচিত্তের তাৎপর্য, প্রজ্ঞা ও মহাকরুণার সমন্বয় এবং মহাযানের দার্শনিক ভিত্তির অনুসন্ধান।
মহাসাঙ্ঘিক-মহাযান দর্শনে বোধিসত্ত্বের করুণা, সংসার-নির্বাণের অদ্বয়তত্ত্ব ও বুদ্ধের লোকোত্তর স্বরূপ বৌদ্ধ ধর্মকে গভীরতর দৃষ্টিকোণ থেকে উপলব্ধির সুযোগ দিয়েছিল। মহাযান ভিন্ন মত নয়, স্থবির নিকায়ের বৈরীও নয়, বরং পরিপূরক।
এই পর্বে বৌদ্ধ নিকায়ভেদের ইতিহাস, সর্বাস্তিবাদ-বিভাজ্যবাদের মতপার্থক্য এবং স্থবির-মহাসাঙ্ঘিক বিতর্কের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হয়েছে মহাযানের উত্থান ও স্বতন্ত্র বোধিসত্ত্বচর্যার আদর্শ।
বুদ্ধধর্মে মন্ত্র, দেবতা ও তন্ত্রের উপাদান কি কেবল পরবর্তী সংযোজন? প্রাচীন বৌদ্ধশাস্ত্র ও বৈদিক মন্ত্রদর্শনের আলোয় জানুন মহাযান-বজ্রযানের উৎপত্তি, বিবর্তন ও গূঢ় অধ্যাত্মের ইতিহাস।
জাঙ্গুলি গাঁয়ের সাপুড়ে অজাতি অর্থলোভে পবিত্র মনসাপীঠের সাপ ধরত। এক জ্যোতির্ময় ব্রহ্মচারী তাকে সাপ ধরতে বারণ করে একটি ভুর্জপত্র ফেলে যান। অজাতি অবহেলা করলে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। পুঁথিটি নাগার্জুনের ও হয়গ্রীবের সঙ্গে যুক্ত বলে চেনেন দোরজি লামা, তিনি ওষুধ ও গুরুমন্ত্র দেন। দশহরার বন্যা ও সদ্ধর্মপুণ্ডরীকের গানের মধ্যে অজাতি রোগমুক্ত হয়, পৃষ্ঠার লেখা মুছে যায়। কৃতজ্ঞ অজাতি প্রভুর ধ্যানী শিবমূর্তির অনুরূপ মূর্তি গড়ায়।