Skip to main content
Search
Author
Literature · 28 Oct 2026 · বাংলা · Anupurvi

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা)

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা)
এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্র...

একটি বিদেশী ছবিতে টার্মিনেটার নামক একটি মহাঘাতক যন্ত্রদানবকে আমাদের গ্রহে আবির্ভূত হতে দেখেছিলাম, আপনারা হয়ত ছবিটি দেখেছেন। ছবিটা শেষ পর্যন্ত দেখিনি, তবে ছবি যখন, মহাঘাতক যন্ত্রটিকে আটকানো গিয়েছিল আশা করি। 

আমার এই লেখাটির শিরোনাম 'পুঁজিতন্ত্র' হতে পারত, কেন না বিষয়টি তাই, কিন্তু শব্দটি বড়ই বিমূর্ত, বড়ই প্রতিমাহীন। প্রতিমা আমাদের সাহায্য করে, যেমন, ধরা যাক, 'কর্কট রোগ' শব্দটি। যেহেতু ওতে একটি দাঁড়াবহুল দংশনোদ্যত কাঁকড়ার ছবি আছে। 

'টার্মিনেটার' শব্দটি, বা বলা ভাল ঐ বিশেষ প্রতিমাটি কেন মনে পড়ল? কারণ, প্রথমত, এবং এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যে, পুঁজিতন্ত্র একটি যন্ত্র: দ্বিতীয়ত, তার সংঘাত মানুষের সঙ্গে, বা সর্ব প্রাণের সঙ্গে; তৃতীয়ত, সে অভাবনীয় শক্তিশালী।

আমি এই টার্মিনেটরটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ক্রিয়ারত। এবং এখনও বেঁচে আছি বলেই, কিছু জরুরী কথা বলতে চাই। বলতে চাই এজন্য যে এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়। এই লেখাটি আমার 'দেখা' থেকেই উৎপন্ন, তবে কিছু কিছু বই আমার সহায়ক, যারা আমাকে তথ্য জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে। দুটি বইয়ের উল্লেখ করতে চাই, দুটিই সাম্প্রতিককালে প্রকাশিত, এবং সহজবোধ্য। একটি Jerry Mander রচিত The Capitalism Papers (২০১২) এবং দ্বিতীয়টি Jason Hickel রচিত Less is more (২০২০)।

Discipline / Topic The Capitalism Papers, Less is more
More by Debashish tarafdar View all works →

Explore more on Charcha

Discover the latest writings, journal papers, talks, and literary discussions from all Poorvam contributors.

Go to Charcha feed