টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ৪)
বৃদ্ধির এই বাধ্যবাধকতা কি নৈসর্গিক? জীবনের শাশ্বত প্রয়োজন? নাকি পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মৌলিক প্রয়োজন? বৃদ্ধির এই দর্শনকে আমরা মেনে নিয়েছি একমাত্র নিরন্তর প্রচারের ফলে, এবং নিজেদের চিন্তাশক্তির দুর্বলতা হেতু। ব্যবস্থা যারা চালায়, প্রচারক্ষমতা তাদের অপরিসীম, এবং 'বৃদ্ধি' একমাত্র তাদেরই কল্যাণ করে।